বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জরিমানা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
নওগাঁয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো-শহিদুল ট্রেডার্স, হাজী স্টোর ও শরীফ ট্রেডার্স।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে শহিদুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী স্টোরের সত্ত্বাধিকারী জাহাঙ্গীরকে ৩ হাজার টাকা, শরীফ ট্রেডার্সের সত্ত্বাধিকারী শুকুরকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার এবং মান্দা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com