সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মাদ্রাসা ছাত্রের ইটের আঘাতে স্কুল ছাত্র নিহত 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
মাদ্রাসা ছাত্রের ইটের আঘাতে স্কুল ছাত্র নিহত 
কিশোরগঞ্জের হোসেনপুরে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের ইটের আঘাতে স্কুল ছাত্র আব্দুল্লাহ (৮) নিহত হয়েছে।
স্থানীয়রা জানান রবিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের দক্ষিণ হায়েন্জা গ্রামের হযরত ওমর ইবনে কাত্তাব (রাঃ) হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র  সাইফুল (১৩) এর সাথে একই গ্রামের কপিল উদ্দিনের পুত্র আব্দুল্লাহর সাথে ঝগড়া হয়। এক পযার্য়ে সাইফুল  ইট দিয়ে আবদুল্লাহর মাথায় আঘাত করে। মুহূর্তের মধ্যে আবদুল্লাহ  অজ্ঞান হয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থা উন্নতি না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে রবিবার রাত ১০ ঘটিকায় তার মৃত্যু হয়।
দক্ষিণ হারেন্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা জানান- নিহত আব্দুল্লাহ দ্বিতীয় শ্রেনীর ছাত্র ছিলেন। তার ইচ্ছা ছিল স্কুলের জাতীয় পতাকা টানানোর দায়িত্ব নিবেন। কিন্তু তার ইচ্ছা পূরণ হলো না। এ রিপোর্ট  লেখা পযন্ত থানার মামলা দায়েরর প্রস্তুতি চলছিল হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আসাদুজ্জামান টিটু  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com