বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় বিট পুলিশের সভা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিট পুলিশের সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও থানা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেয়। মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যোগে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের ১০টি বিট পুলিশিং ইউনিট এসব সভার আয়োজন করে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারীকান্দা বাজারে বিট পুলিশের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।

বিট পুলিশিং কর্মকর্তা ও পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামালের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, সাবেক চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।

সাংবাদিক মুঞ্জুরুল হকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জামাল উদ্দিন জজ মিয়া, ইউপি সদস্য মো.রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য শাহরিয়ার মানিক ও ইউনিয়ন যুবলীগ নেতা শরীফ উদ্দিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ হাসান সুমন বলেন, পুলিশি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জুয়াসহ সকল অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন হবে। এ সেবার মধ্য দিয়ে সমাজ থেকে অপরাধ দমনে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ১০টি বিট পুলিশিং সভা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এতে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে অপরাধ দমনে জনসাধারণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com