বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

‘টাকায়’ ঋণ পাবে বিদেশি শিল্প প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
‘টাকায়’ ঋণ পাবে বিদেশি শিল্প প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক অঞ্চলে বিদেশি এবং দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের জন্য দেশীয় মুদ্রা টাকায় চলতি মূলধনী ঋণ দেয়ার সুযোগ দিয়েছে। এতদিন এসব প্রতিষ্ঠানকে শুধু বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা পেত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ডলার সংকটের কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্মরত টাইপ-এ ও টাইপ-বি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ গ্রহণের সুযোগ দিয়েছে। যেসব প্রতিষ্ঠান স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করার জন্য উৎপাদন করে থাকে এবং যাদের বৈদেশিক আয় নেই সে সব প্রতিষ্ঠান টাকায় চলতি মূলধনী ঋণ সুবিধা পাবে।

বর্তমানে টাইপ-এ (শতভাগ বিদেশি মালিকানাধীন) ও টাইপ-বি (দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন) শিল্প প্রতিষ্ঠান বৈদেশিক উৎস থেকে বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারে। বিশেষায়িত অঞ্চলের বাইরে বিদেশি মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে স্থানীয় উৎস থেকে টাকায় চলতি মূলধনী ঋণ নিতে পারে।

এতে স্থানীয় বাজারের জন্য উৎপাদনকারী অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানের জন্য চলতি ঋণ সুবিধার দার উন্মুক্ত হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com