সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে
করিমগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের ২টার দিকে করিমগঞ্জের চাতলবাজার এলাকার রাস্তায় চেকপোস্ট বসিয়ে ওই দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com