বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নভেম্বরে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় ৫৫৪জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে
নভেম্বরে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় ৫৫৪জনের মৃত্যু

গত নভেম্বর মাসে সারা দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৫৫৪ জন এবং আহত হয়েছে ৭৪৭জন। নিহতদের মধ্যে নারী ৭৮জন ও শিশু ৭১জন।

রোববার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সংগঠনটি বলছে, নভেম্বরে ১৯৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯জন নিহত হয়েছে। ৩টি নৌ-দুর্ঘটনায় ৫জন নিহত, ৭জন আহত ও ২জন নিখোঁজ রয়েছে। ৮টি রেলপথ দুর্ঘটনায় ১১জন নিহত এবং ৪জন আহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত অক্টোবর মাসে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৪৮২জন নিহত হয়েছিল। এই হিসাবে নভেম্বর মাসে দুর্ঘটনা বেড়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ। নভেম্বর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৮ দশমিক ৪৬জন, অর্থাৎ ১৯জন।

সংগঠনটি দেশে সড়ক দুর্ঘটনার প্রধান ১০টি কারণ উল্লেখ করেছে। সেগুলো হলো- ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।

সড়ক দুর্ঘটনা রোধে সরকারের প্রতি সংগঠনটির সুপারিশগুলো হলো- দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে; চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে; বিআরটিসির সক্ষমতা বৃদ্ধি করতে হবে; পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্ব রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে; পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে; গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে; রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে; টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com