বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁর বদলগাছীতে ডিস ব্যবসায়ির চাঁদাদাবীর মামলায় আটক ২

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে ডিস ব্যবসায়ির চাঁদাদাবীর মামলায় আটক ২

নওগাঁর বদলগাছীতে ক্যাবল নেটওয়ার্ক (ডিস ব্যবসা) এর ব্যবসায়ির নিকট চাঁদাদাবীর ঘটনায় থানায় মামলার পর দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেগুনজোয়ার গ্রাম থেকে তাদের আটক করে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। ডিস ব্যবসায়ি আশরাফুল ইসলাম উপজেলার আধাইপুর ইউনিয়নে বৈকন্ঠপুর গ্রামের মৃত ছামসুর রহমান এর ছেলে।

আটকরা হলেন- উপজেলার সাহারপুর গ্রামের মোজাহার এর ছেলে রিপন হোসেন(২৮) এবং বেগুনজোয়ার গ্রামের খোঁকা’র ছেলে সাইদুল হোসেন(৩৯)।

মামলা সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম এর উপজেলার আধাইপুর ও বিলাশবাড়ী ইউনিয়নে ক্যাবল নেটওয়ার্ক (ডিস ব্যবসা) এর ব্যবসা রয়েছে। পারসোমবাড়ি বাজারে তার ডিস ব্যবসা পরিচালনার জন্য অফিস রয়েছে। সাহারপুর গ্রামের রিপন হোসেন ও বেগুনজোয়ার সাইদুল হোসেন এবং বিলাশবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামের রাসেল হোসেন(৩২) দীর্ঘদিন থেকে তার কাছে চাঁদা দাবী করে আসছিল। সাইদুল হোসেন এক সময় আশরাফুল ইসলাম এর কর্মচারী ছিলেন। বর্তমানে তাকে ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে। এছাড়া পরিকল্পিত ভাবে তারা ডিসের মেশিন ও তার চুরি করে।

গত ২০/১১/২২ তারিখে বিকেল ৩টার দিকে আশরাফুল ইসলাম এর নিকট তারা ৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। বাধ্য হয়ে তাদের ১ হাজার টাকা দেন আশরাফুল ইসলাম। এছাড়া আরো ৫লাখ টাকা চাঁদা দাবী করা হয়। দাবীকৃত টাকা না দিলে ক্যাবল কেটে দেওয়া সহ বিভিন্ন ভাবে হুমকি দেয়া হয়। সাইদুল হোসেন তার কর্মচারী থাকা অবস্থায় রিপন হোসেন ও রাসেল হোসেন এর সাথে যোগসাজস করে তার, মেশিন ও অন্যান্য মালামাল ক্ষতি সাধন করে। এতে আশরাফুল ইসলাম এর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।
অবশেষে বাধ্য হয়ে আশরাফুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ভুক্তভোগী আশরাফুল ইসলাম নয়ন বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর রিপন হোসেন ও সাইদুল হোসেন নামে দুই আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com