বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫৫

রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানের পঞ্চম দিন ২৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হওয়া এ অভিযানে সোমবার পর্যন্ত শুধু ঢাকায় গ্রেফতার হয়েছেন ৭২৭ জন। অভিযান চলমান রয়েছে।

ফারুক হোসেন জানান, ঢাকার আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।

এরই ধারাবাহিকতায় ডিএমপির ৫০টি থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে বিশেষ অভিযানের পঞ্চম দিন গ্রেফতার হয়েছেন ২৫৫ জন। এদের মধ্যে অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িতরাও রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com