বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রিয়াঙ্কা

নিজ দেশ পেরিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি একাধারে অভিনেত্রী, সমাজকর্মী এবং ক্রীড়াবিদও। ২০২২ সালে বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় ছিলেন।

সম্প্রতি অভিনেত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তালিকাটি প্রকাশ করেছে বিবিসি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির প্রকাশিত তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

এছাড়াও এই তালিকায় গায়িকা বিলি ইলিশ, অভিনেত্রী ও প্রতিবন্ধী কর্মী সেলমা ব্লেয়ার এবং হলিউড আইকন রিটা মোরেনোর মতো ব্যক্তিরাও রয়েছেন। আর অন্য তিন ভারতীয়দের মধ্যে রয়েছেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বন্দলা, বুকার-জয়ী লেখক গীতাঞ্জলি শ্রী এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে। এ পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় ২০০২ সালে। সাবেক মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী তারকা হলিউডেও দুর্দান্ত। আবার নিজের প্রোডাকশন হাউজ, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন-সহ একাধিক ব্যবসা রয়েছে নায়িকার। এছাড়াও এই বলিউড অভিনেত্রী শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com