রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বিষ্ফোরক মামলায় বিএনপির আরও ৪ কর্মী গ্রেপ্তার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিষ্ফোরক মামলায় বিএনপির আরও ৪ কর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনার মামলায় বিএনপির আরও ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বিএনপির কর্মী উপজেলার আলমদী গ্রামের মৃত রুক্কুন উদ্দিনের ছেলে মিলন মিয়া (৫০), মান্দারকান্দী গ্রামের বাবর আলী পাঠানের ছেলে জীবন পাঠান (৪২), পশ্চিম খামা গ্রামের মৃত মিয়া হোসেন মীরের ছেলে আ. কাদির (৫১), চরদেওকান্দি গ্রামের নিজাম মুন্সীর ছেলে আলী মো. অলিউল্লাহ (৩৬)। এ নিয়ে এ মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, সরকারী কাজে বাধা, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগে গত শনিবার রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রব্বানী মামলাটি দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ গ্রেপ্তার অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com