রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজেন হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাকুন্দিয়া আল হেরা আদর্শ নূরানী মাদরাসা সংলগ্ন সদর ঈদগাহ মাঠে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক দা. বা. এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

মাওলানা মো. সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন প্রমুখ।

এতে উপজেলার ৩৫টি মাদরাসার ২২১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ক-গ্রুপে ১১০জন, খ-গ্রুপে ৫৪ জন, গ-গ্রুপে ১৯, ঘ-গ্রুপে ২৩ জন, ঙ-গ্রুপে ৫ জন। ৫টি গ্রুপের ৩৪জনের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com