রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিসেস ওয়ার্ল্ড কাশ্মীরকন্যা সরগম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
মিসেস ওয়ার্ল্ড কাশ্মীরকন্যা সরগম

২১ বছর পর বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ফের চমক দেখালো ভারতীয় সুন্দরী। ৬২ দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম।

রোববার সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ খবর শেয়ার করে লেখা হয়েছে, ২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমারা মুকুট ফিরে পেলাম।

জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ২১ বছর পর কোনও ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর যা ডিজাইন করেছিলেন, ভাবনা রাও।

ইংরেজি সাহিত্যে স্নাতোকত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌ-সেনায় কর্মরত।

বিবাহিতা স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার সফর। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উওম্যান অব দ্য ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ। উল্লেখ্য, চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।

সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com