রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ছাড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে

আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরিষা আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বাম্পার ফলের লাভের আশায় হলুদ ফুলের স্বপ্ন বুনছে কৃষক। কম খরচে অল্প পরিশ্রমে লাভ বেশী হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত জোড়া মাঠে সরিষা হলুদ ফুলে ছেড়ে গেছে।

কৃষকেরা জানান, আমন উৎপাদনের পর প্রায় ৩ মাস পরে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আশায় ব্যাপক হারে সরিষা চাষ করছে এখানকার কৃষকেরা। নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে পলি মিশ্রিত জমি সরিষা চাষের উপযুগী। সেচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়াছে।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, জমিতে সরিষা রোপন করা থেকে পরিপক্ক হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস। প্রতি বিঘা জমিতে সরিষা চাষের সব মিলিয়ে খরচ হয় দুই থেকে আড়াই হাজার টাকা। এক বিঘা জমিতে সরিষার উৎপাদন হয় ৫ থেকে ৬ মন। সরিষা উত্তোলন করে বিক্রির টাকা দিয়ে একই জমিতে বোরো ধান আবাদ করবেন চাষিরা। পৌরসদর চরপাকুন্দিয়া গ্রামের কৃষক বোরহান উদ্দিন, হাদিস মিয়া, হারুন অর রশিদ জানান, এবার আমরা আড়াই বিঘা করে সরিষা চাষ করেছি। আবাদ ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার ভাল লাভ করতে পারবো। পাশাপাশি খাবার তেলের চাহিদাও মিটবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ২০২১ সালে ৪১০ হেক্টর লক্ষ্যমাত্রার মধ্যে অর্জন হয়েছে ৫৩০ হেক্টর। কৃষি প্রনোদনার আওতায় প্রত্যেককে এক কেজি করে ১ হাজার ৬শ ৫০জন কৃষককে বিনামূলে সরিষা বীজ প্রদান করা হয়েছে। আগামী তিন বছরে সরিষার আবাদ ২০২১ সালকে ভিত্তি ব্যয় ৪০% উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে পাকুন্দিয়ায় উপজেলায় গম ও ভুট্টাও আবাদও বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-এ-আলম জানান, সরিষা মূলক একটি তেল ও মসলা জাতীয় ফসল। সরিষার তেলের পুষ্টিগুণ অনেক বেশী। অধিক ফলন পেতে কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক কৃষকদের সাথে মাঠে যোগাযোগ রাখছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com