বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান ও মোড়ক উন্মোচন

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান ও মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের কমলগঞ্জের বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট(বিএমইটি) আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র,নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট(বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়।

এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক মো.কামাল উদ্দিন ও সহসম্পাদক তমিজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক এমএলএ মোহাম্মদ ফজুর রহিম।

.
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মণিপুর আমুকক সভাপতি এস এম জালাল, আমুকক জিরিবাম ব্রাঞ্চের উপদেষ্টা মো.রেজাউল করিম,মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা হাজী মো.আব্দুস সামাদ,কমলগঞ্জ উপজেলার সাবেক টিএইচও ডা. মো.কাইয়ুম উদ্দিন।

.
এছাড়াও উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, সালাহউদ্দিন শুভ,ভান্ডারীগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী,কোনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন, কবি রওশন আরা বাশি,বদরুন্নেসা, সমাজ সেবক আনোয়ার হোসেন বাবু প্রমুখ।

.
অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত ও অতিথিদের উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে প্রত্যয় নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্টানে ৫ম ৮ম ও ১০ শ্রেনীর ১ম ২য় ৩য় অবস্থানকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com