রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় নতুন বই পেল ৭ লক্ষ ১৪ হাজার ৫৩০জন শিক্ষার্থী

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় নতুন বই পেল ৭ লক্ষ ১৪ হাজার ৫৩০জন শিক্ষার্থী

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব।

রবিবার (১ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

বই উৎসবে একযোগে উপজেলার ৭ লক্ষ ১৪ হাজার ৫৩০জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন, পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাদেকুর রহমান ও ইসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম বলেন, পাকুন্দিয়া উপজেলায় ৪০টি উচ্চ বিদ্যালয়, ৩১টি মাদরাসা, ৫টি কারিগরি, ২৮টি স্বতন্ত্র এবতেদায়ীসহ মোট ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লক্ষ ২০ হাজার ৪৩০ সেট বই বিতরণ করা হয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলায় ১৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১২২টি কিন্ডারগার্টেন ও শিশু, এনজিও শিক্ষা প্রতিষ্ঠানের ১ লক্ষ ৯৪ হাজার ১০০ সেট বই বিতরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com