কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন চন্ডিপাশা ইউনিয়নের বিহারী খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে বিহারী খাল পাড় এলাকায় এ খনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাস্তবায়নে এ খাল খনন কাজ শুরু হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাহবুব আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান প্রমুখ।