বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

শুরুতেই চুরি নয়- ইউএনও রাবেয়া পারভেজ 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
শুরুতেই চুরি নয়- ইউএনও রাবেয়া পারভেজ 
কোন একটি উপজেলার প্রায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি ভোগের তারিখের সাথে জন্মগ্রহন করা সন্তানের বয়সের মিল নেই। যেমন,মাতৃত্বকালীন ছুটি কাটিয়েছেন ২০১৬ সালে কিন্তু সন্তানের জন্ম নিবন্ধনে জন্ম ২০১৮ সাল! যেহেতু সরকারি চাকুরীজীবিদের ডাটাবেজ আছে তাই এ-ই তথ্য বা প্রমান পাওয়া যাবে সহজেই। আর যারা চাকুরী করেন না তাদের ক্ষেত্রেও বাচ্চাদের প্রকৃত জন্ম তারিখ আর জন্ম নিবন্ধনে বয়স এক নয়। প্রতিটি ক্লাসে গেলেই অসম বয়সের বাচ্চাদের দেখেই তা প্রমাণ করা সম্ভব। একই ক্লাসের বাচ্চাদের মধ্যে পার্থক্য এক থেকে ৫/৭ বছরও দেখা যায়।।
৩০ ডিসেম্বর ২০২২, ৫ম শ্রেনির বৃত্তি পরীক্ষার হলে একই চিত্র দেখা গিয়েছে। অথচ, বাচ্চাদের জন্ম তারিখ কিন্তু সবার একই বছরের। শতকরা ৫ জন বা ১০ জন সঠিক হলে সেটাকে ওই ৫ জন বা ১০ জনের জন্য বিড়ম্বনা হিসেবেই দেখতে হবে। 
মজার ব্যাপার হলো, আমাদের সমাজ এটাকে কোন অপরাধ মনেই করেন না। একটা সময় ছিল যখন বাবা মা জানতেন না জন্ম তারিখটা কবে। সব বাবা হয়তো তাদের সব সন্তানের জন্ম তারিখ বলতে পারেন নি। তখন স্কুলের শিক্ষকরাই সিদ্ধান্ত নিয়ে জন্ম তারিখ বানাতেন যা বাস্তবতা এবং এটা মেনে নিতেই হবে।
.
কিন্তু এই যুগে কেন! এক বছর বয়স চুরি করে নিজের চেয়ে ছোট বয়সের বাচ্চাদের সাথে পড়া অপরাধ। বয়স কমিয়ে এক/দুই/তিন বছর বেশি চাকুরী করে সরকারের বেতন ভাতা বেশি নেয়াটাও যে চুরি ও দূর্নীতি এই বোধটা আমাদের মধ্যে আসতে আর কত সময় লাগবে?
ঘুষ ও দূর্নীতিই শুধু অন্যায় নয়। এটাও অন্যায় অপরাধ। অসম বয়সের বাচ্চাদের একই কাতারে রাখা আমাদের অসুস্থ প্রতিযোগিতা আর অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। দুই তিন চার বছরের পার্থক্যের বাচ্চাদের একই শ্রেণিতে তাদের মধ্যে বন্ধুত্ব, প্রতিযোগিতা তাদের একসাথে এগিয়ে যাওয়া নিয়ে শংঙ্কা থেকে যায়।
জন্ম নিবন্ধন ও ইউনিক আইডি নিয়ে সরকারের চমৎকার একটি উদ্দ্যোগ চলমান। তাই আগামী ৫ বছরের মধ্যে এ-ই বয়স লুকোচুরির অবসান হবে আশা করা যায়।
.
তবে খুলনায় একই বাচ্চার ৯ টি আলাদা আলাদা জন্ম নিবন্ধন করিয়ে ভর্তির লটারিতে অংশ গ্রহন করাটা একটি এলার্মিং ঘটনা। কেননা, যদি মূল জায়গাটায় সচেতনতাবোধ তৈরি করা না যায় তাহলে বাংলাদেশের জনগনের জন্ম তারিখ নিয়ে চলমান অরাজকতা থেকেই যাবে।
.
জানুয়ারি মাস স্কুলে ভর্তি কার্যক্রম চলবে। অভিভাবকদের প্রতি অনুরোধ তারা যেন তার সন্তানের শিক্ষিত সচেতন মানুষ হওয়ার পথ চলার শুরুটাই বয়স চুরি দিয়ে না করেন।
.
তিনি সবার উদ্দেশ্যে বলেন, শুরুতেই চুরি নয়। সত্য নিয়ে এগিয়ে যাক আমাদের সন্তান। আমি আমার সন্তানের বয়স চুরি করিনি। আপনি করেছেন কি?

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com