মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কিশোরগঞ্জে মুর‌্যাল বিকৃতি, সৈয়দ সাফায়েতুল ইসলামের প্রতিবাদ লিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মুর‌্যাল বিকৃতি, সৈয়দ সাফায়েতুল ইসলামের প্রতিবাদ লিপি

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম মুর‌্যাল বিকৃতির ঘটনায়, প্রতিবাদ জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অবঃ) সৈয়দ সাফায়েতুল ইসলাম। বুধবার (৪ জানুয়ারী) রাতে তিনি এক ক্ষুদে বার্তায় এ প্রতিবাদ লিপি প্রকাশ করেছেন।

তিনি লিখেন- গত ২রা জানুয়ারী আখড়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর মুর‍্যালে দুর্বৃত্তরা কালো কালি দিয়ে মুখমন্ডল আবৃত্ত করে যা বাংলাদেশ সৃষ্টির ইতিহাসকে কলঙ্কিত করেছে। সেইসাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করার জন্য এই হীন ষড়যন্ত্র ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি এবং আমার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বার্তা প্রেরক
মেজর জেনারেল (অবঃ) সৈয়দ সাফায়েতুল ইসলাম।
শহিদ সৈয়দ নজরুল ইসলামের ৩য় পুত্র ও মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com