বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বিবর্তন থিয়েটার এর শীতবস্ত্র ও খাবার বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
বিবর্তন থিয়েটার এর শীতবস্ত্র ও খাবার বিতরণ

দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কিশোরগঞ্জও এর ব্যতিক্রম নয়। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রচন্ড শীতে দরিদ্র আর নিম্ন আয়ের মানুষের কষ্টের যেন শেষ নেই।

এমন বাস্তবতায় কিশোরগঞ্জের সাংস্কৃতিক সংগঠন বিবর্তন থিয়েটার সংস্কৃতি চর্চার পাশাপাশি দুর্যোগে, দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানোকে একধরনের মানবতার দায়বোধ মনেকরে রেলস্টেশন ও ফুটপাতে রাত্রিযাপন করা ছিন্নমুল অসহায় মানুষ এবং শহরের বিভিন্ন মার্কেটের পাহারাদারদের মধ্যে কম্বল এবং খাবার বিতরণ করেছে।

গত শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন শামীম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সবুজ এর নেতৃত্বে অটোরিকশায় কম্বল ও খাবার নিয়ে রেলস্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল ও খাবার তুলে দেন। এসময় সংগঠনের সরদার কামরুজ্জামান স্বপন, গাজী মহিবুর রহমান, শুভ আল মাহমুদ, সিদ্রাতুল মুন্তাহা টুম্পা, আরিফ, তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com