বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জে পাইপগানসহ যুবক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পাইপগানসহ যুবক আটক

দেশিয় তৈরি একটি পাইপগানসহ মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৮ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় একজন লোক দেশিয় অস্ত্রসহ অবস্থান করছেন। এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই অস্ত্রধারীর ওপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে রোববার (৮ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে গৌরাঙ্গ বাজারের সৈয়দ আশরাফুল ইসলাম পৌরপার্ক সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এ সময় অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) এর বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com