রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় অপহরণের আট দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অপহরণের আট দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অপহরণের আটদিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় জড়িত থাকার অভিযোগে মো. আজহারুল ইসলাম (২২) নামের একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) উপজেলার নারান্দী গ্রাম থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। আজহারুল ইসলাম উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী চরপাড়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। তাকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে নানা ভাবে উত্যাক্ত করে আসছিল আজহারুল ইসলাম। এতে মেয়েটি তার প্রতি ক্ষিপ্ত হওয়ায় ১ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করে সে। পরে নারান্দী গ্রামে আত্মগোপন করে সে।

এদিকে ওই ছাত্রীকে খোঁজাখোঁজি করে না পেয়ে গতকাল রবিবার রাতে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন তার মা। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার সকালে নারান্দী গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার ও আজহারুল ইসলাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণকারী আজহারুল ইসলামকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com