বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তির আগেই ‘কেজিএফ ২’র রেকর্ড ভেঙ্গেছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
মুক্তির আগেই ‘কেজিএফ ২’র রেকর্ড ভেঙ্গেছে ‘পাঠান’

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। এর মধ্য দিয়ে ৪ বছর পর পর্দায় ফিরছেন এ বলিউড বাদশাহ। বাদশাহর ফেরার আয়োজন উৎসবে পরিণত করেছে তার ভক্তরা। ‘পাঠান’ সিনেমার অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায় বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সিনেমাটি।

বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম প্রতিবেদনে জানাচ্ছে, ‘কেজিএফ ২’ সিনেমার রেকর্ড মুক্তির আগেই ভেঙ্গেছে শাহরুখের ‘পাঠান’। মুক্তির আগেই জার্মানিতে এক কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।

শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতেও দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকিট। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তার পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com