বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কমলগঞ্জে সহকারি কমিশনার সোমাইয়া আক্তারকে বিদায় সংবর্ধনা 

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
কমলগঞ্জে সহকারি কমিশনার সোমাইয়া আক্তারকে বিদায় সংবর্ধনা 
বদলিজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ  উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) দুপুরে নবনির্মিত উপজেলা ভূমি অফিসের হলরুমে উপজেলা রাজস্ব প্রশাসন এর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী  সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি শওকত আলী এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিত্যগোপাল গোস্বামী,কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে উপজেলা রাজস্ব প্রশাসন এর পক্ষ থেকে বিদায়ী সহকারি কমিশনার (ভূমি)সোমাইয়া আক্তারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়া। এছাড়াও সমকাল সুহৃদ সমাবেশ এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সামছুল হুদাসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৩টায় কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার’কে। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com