শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার দেওয়ায় বাড়িতে এসে বৃদ্ধকে পিটিয়ে হত্যা! তিন ঘরে আগুন

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার দেওয়ায় বাড়িতে এসে বৃদ্ধকে পিটিয়ে হত্যা! তিন ঘরে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার দেওয়ায় আবুবকর (৫৭) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী হত্যাকারীদের তিন বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুবকর মুজরাই মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহান এর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি দূর্ঘটনায় আহত স্থানীয় বীর কাশিমনগর এফ.ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. হাসিনা বেগমকে মুজরাই মধ্যপাড়া গ্রামে একসাথে দেখতে আসেন ওই বিদ্যালয়ের দুই ছাত্র ও দুই ছাত্রী। এসময় রাস্তায় ওই ছাত্রীদের অশালীন কথাবার্তা বলেন ওই গ্রামের রবি মিয়ার ছেলে বাবুল ও আলমের ছেলে রিসাদ সহ কয়েকজন।

ঘটনার পর শিক্ষার্থীরা বিষয়টি তাদের মেডাম হাসিনা বেগমকে জানান। হাসিনা বেগম বিষয়টি আবুবকরের স্ত্রী আনিছা বেগমকে জানান। আনিছা বেগম বিষয়টি নিয়ে রিসাদ এর পিতা আলমের নিকট বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলমের ছেলে রিসাদ, সালামের ছেলে পারভেজ ও রবি মিয়ার ছেলে বাবুল আরো কয়েকজন নিয়ে আবুবকরের বাড়িতে গিয়ে আনিছা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে খুঁজতে থাকে। গালাগালির শব্দ পেয়ে আনিছার স্বামী আবুবকর বাড়িতে এসে আনিছাকে খুঁজার কারন জিজ্ঞেস করলে বখাটেরা আবু বকরকে মারতে মারতে বাড়ির উঠুনে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় আবুবকরের ভাতিজা সজীব বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে জ্ঞানহারা অবস্থায় আবুকরকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে চলে যায় তারা। পরে স্থানীয়রা আবু বকরকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের হিতাকাঙ্খিরা উত্তেজিত হয়ে রিসাদ, বাবুল ও পারভেজদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়।

এঘটনায় নিহতের ছেলে আয়ুর্বেদীক ডাক্তার মো. বায়েজিদ মিয়া (৩০), নিহতের বোন শামসুন্নাহার (৪৫), চাচাতো ভাই মো. জীবন মিয়া (৫৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা (৪৫) সহ এলাকাবাসী এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবী জানান।

অপরদিকে রিসাদের বোন রকসী আক্তার (২৫) বলেন, আবু বকর এর বাড়ির লোকজন তদের বাড়িতে এসে তিনটি বসত ঘরে প্রবেশ করে প্রথমে নগদ টাকা স্বর্ণালংকার ও জিনিসপত্র লুটপাট করে। পরে এসব বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আবুবকরের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবুবকরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com