বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৫শ কম্বল বিতরন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁয় পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ৫শ কম্বল বিতরন

নওগাঁয় ৫শ হতদরিদ্র, অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে পুলিশ লাইনন্স মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, ডিআই ওয়ান মোবারক হোসেন, সদর মডেল থানার ওসি ( অপারেশন) আব্দুল গফুরসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শ

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুল ইসলাম স্যারের মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী সহমর্মিতামূলক কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।

এসময় নওগাঁ জেলা সদর ও আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫শ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com