শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

কিশোরগঞ্জে বয়স ভিত্তিক টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বয়স ভিত্তিক টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সদর উপজেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বয়স ভিত্তিক টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ৪টি একাডেমী মধ্যে জয়ী হয় বিট ক্রিকেট কোচিং একাডেমি। ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়েছে শিমুলিয়া ক্রিকেট একাডেমিকে। প্রথমে ব্যাট করে শিমুলিয়া একাডেমি সংগ্রহ করে ১০ ওভারে ৭৪ রান। জবাবে তারা ৮ ওভারে পাচঁ উইকেটে বিনিময় জয় লাভ করে। 

জেলার ৪টি উপজেলার ৪টি একাডেমির ৬০ জন বালক এতে অংশ নেয়। অনূর্ধ্ব ১৬ বালক টি-১০ টুর্নামেন্টে প্রথম ম্যাচ কুলিয়াচর বনাম শিমুলিয়া খেলায় শিমুলিয়া জয় লাভ করে। ২য় ম্যাচ বিট ক্রিকেট কোচিং একাডেমি বনাম কটিয়াদি এতে বিট ক্রিকেট জয় লাভ করে।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড এ সাহাদাৎ হোসেন প্রমুখ। 

টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনূর্ধ্ব -১৬ বালক এর সার্বিক তত্ত্বাবধানে ছিল ক্রিকেট কোচ আশরাফ উদ্দিন স্বপন। আম্পায়ার এর দায়িত্ব পালন করেন কাউসার মাহমুদ এবং ফাহাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে বয়স ভিত্তিক টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com