মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পিছনের পকেটে মানিব্যাগ রাখলে যে সমস্যা দেখা দিতে পারে

লাইফ স্টাইল ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে
পিছনের পকেটে মানিব্যাগ রাখলে যে সমস্যা দেখা দিতে পারে

প্যান্টের পিছনের পকেটে অনেকেই মানিব্যাগ রাখেন। পুরুষরা তো বটেই, আলাদা করে ব্যাগ নেয়ার ঝক্কি এড়াতে জিন্‌সের পিছনের পকেটে মানিব্যাগ রাখেন মেয়েরাও। পুরুষরা যত ক্ষণ বাড়ির বাইরে থাকেন, মানিব্যাগটি পিছনের পকেটেই থাকে। খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই এই অভ্যাস নিয়ে আলাদা করে কেউ কিছু ভাবেন না। কিন্তু চিকিৎসকরা এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে বলছেন। কারণ সাধারণ এই অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।

দিনের পর দিন এই ভাবে ব্যাগ রাখলে কোমরে ব্যথা, হাড়ের সমস্যা এবং স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। হাড় এবং স্নায়ুর অসুখ নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা চালিয়ে এমনটাই আশঙ্কা করেছেন গবেষকরা। ‘আমেরিকান ইনস্টিটিউট অফ হেল্‌থ সায়েন্স’-এর গবেষকরা এমনটাই মনে করছেন। ছেলেদের হাড়ের সমস্যা, পায়ে, কোমরে যন্ত্রণার জন্য এই অভ্যাসকেই দায়ী করছেন চিকিৎসকরা।

মানিব্যাগে যে শুধু টাকাপয়সা থাকে, তা তো নয়। বেশ কিছু এটিএম কার্ড, খুচরো পয়সা, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কাগজপত্র— এগুলির ভারে ভারী হয়ে যায় মানিব্যাগ। সেই ভারী ব্যাগ নিয়েই হাঁটাচলা, ট্রেনে-বাসে যাতায়াত সবই চলে। চিকিৎসকরা জানাচ্ছেন, ট্রাউজারের পিছনে যেখানে পকেটটি রয়েছে সেখানেই আসলে সায়াটিক স্নায়ুর অবস্থান। দীর্ঘ সময় এই ভাবে ব্যাগ রাখার ফলে সায়াটিক স্নায়ু এবং সংশ্লিষ্ট পেশির উপর প্রবল চাপ পড়ে। ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে। এতেই কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়।পিছনের পকেটে ব্যাগ রেখে দেওয়ায় সায়াটিক নার্ভের নীচে থাকা কোষে চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারও কারও ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে ক্ষয় হয় হাড়েরও। দীর্ঘ দিন এ ভাবে চলতে থাকলে পক্ষাঘাতগ্রস্ত হওয়ারও একটা আশঙ্কা থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "পিছনের পকেটে মানিব্যাগ রাখলে যে সমস্যা দেখা দিতে পারে"

  1. Thank you for great information. Hello Administ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com