কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে ইংরেজী বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল ফিতা ও কেক কেটে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, রাজনীতিবিদ সভাপতি এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমান, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক আমার বাংলাদেশর সম্পাদক সুলতান রায়হান উদ্দিন ভূঞা রিপন, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে লোকজ ঐতিহ্যের আলোকে শীতকালীন বিভিন্ন পিঠা, পুলিতে আপ্যায়ন করা হয় আগত অতিথিদের। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।