বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে ইংরেজী বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল ফিতা ও কেক কেটে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, রাজনীতিবিদ সভাপতি এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমান, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক আমার বাংলাদেশর সম্পাদক সুলতান রায়হান উদ্দিন ভূঞা রিপন, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে লোকজ ঐতিহ্যের আলোকে শীতকালীন বিভিন্ন পিঠা, পুলিতে আপ্যায়ন করা হয় আগত অতিথিদের। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com