কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত জানিয়েছেন, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে অবস্থিত এইউবি ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং একই গ্রামের সোনালী ব্রিকস নামের আরেক ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) আইন অমান্য করে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা অপরাধে এই অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
এ সময় কিশোরগঞ্জের পরিবশে অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সোহান মিয়াসহ পাকুন্দিয়া থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।