বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ফরিদপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

মোটরসাইকেল কিনতে বাধা দেয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিন মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিমলা উপজেলার বড়হামিরদী গ্রামের আনোয়ার মাতুব্বরের মেয়ে। স্বামী শাহিন মোল্লার বাড়ি ভাঙ্গা পৌর সদরের চন্ডীদাসদি গ্রামে।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পৌর সদর চন্ডীদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমলার খালা ফাহিমা বেগম বলেন, শিমলা ও তার এক প্রতিবন্ধী ভাইকে রেখে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যায় তার মা। পরে ওর মা (বিউটি বেগম) সংসার ও ভবিষ্যতের কথা চিন্তা করে ওদেরকে আমার কাছে রেখে সৌদি আরব চলে যায়। আমি তাদের লালন পালন করে দুই বছর আগে বিয়ে দেই। ওদের সংসারে এক বছরের একটি মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, মাঝে মাঝে শিমলার মা সৌদি থেকে শাহিন মোল্লার কাছে টাকা পাঠাতো। ওই টাকা দিয়ে শাহীন মোটরসাইকেল কিনতে চায়। এতে শিমলা বাধা দিলে তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে সোমবার রাতে শাহীন ও তার পরিবারের লোকজন মিলে শিমলাকে হত্যা করে।

এ ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম জানান, রাত দেড়টার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমলার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com