বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

রাতের আঁধারে ফলন আসা সব করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
রাতের আঁধারে ফলন আসা সব করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. মোস্তুফা নামে এক কৃষকের ৫২ শতাংশ জমিতে রোপন করা সবজি বাগানে ফলন আসা সাড়ে ৪শ করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে কৃষক মোস্তুফা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামের দুলু মিয়ার ছেলে মো. আসাদ (৪০) ও মো. হাসেন (৫০), একই গ্রামের আসাদের ছেলে আরফান (২২), হাসেনের ছেলে মো. মাহিন (২৪), মৃত রইছ উদ্দিনের ছেলে মো. মিঠু (২৮) ও মো. হুমায়ূন (৪০), মফিজ উদ্দিনের ছেলে মুর্শিদ উদ্দিন (৩৮), মৃত আ. রহমানের ছেলে মফিজ উদ্দিন (৫৫), হুমায়ূনের ছেলে হৃদয় (২২), মৃত মালেকের ছেলে সিদ্দিক হোসেন (৫৫), সিদ্দিক হোসেনের ছেলে মো. রানা (২৫), মৃত হেলিমের ছেলে কাদির হোসেন (৩৮) ও আজলদী গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে মো. রিয়েল (২৮)।

অভিযোগ থেকে জানা যায়, ওই গ্রামের মো. মোস্তুফা বাড়ির পেছনে ৫২ শতাংশ জমিতে সাড়ে ৪শ করলার চারা রোপন করেন। পরিচর্যায় এরই মধ্যে গাছ গুলোতে করলা ধরতে শুরু করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সেগুলো ধারালো অস্ত্র দিয়ে গুড়া থেকে কেটে দিয়েছে অভিযুক্তরা।

ভুক্তভোগী কৃষক মো. মোস্তুফা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে প্রতিবেশী অভিযুক্তদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্তরাই আমার সবজি ক্ষেতের করলা গাছ গুলো কেটে তছনছ করে দিয়েছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আসাদের বৃদ্ধ বাবা দুলু মিয়া বলেন, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কেউ জানে না। অথচ আমার ছেলেদের দোষারোপ করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com