মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর পৌরসভা পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্নার সঞ্চালনায় ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.ইসহাক মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে পুরষ্কার বিতরণ করেন কমলগঞ্জ পৌর মেয়র মো.জুয়েল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শ্যামল পাল চৌধুরী,সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
উপজেলা পর্যায়ে ১০টি স্কুল অংশ গ্রহণ করে। এতে ৪৬টা ইভেন্টে ১৩৮টা পুরষ্কার ছিল। এতে প্রথম দিত্বীয় ও তৃতীয়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।