শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের আয়োজনে পিঠা উৎসব

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের আয়োজনে পিঠা উৎসব

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বাংলাদেশ-এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাঠে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল ফিতা কেটে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ সাইদুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ও সাবেক সিনিয়র জজ রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হাবিবুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান ব্যরিস্টার রিয়াদ আহমেদ তুষার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে গ্রামীণ লোকজ ঐতিহ্যের আলোকে শীতকালীন বিভিন্ন পিঠা, পুলিতে অতিথিদের আপ্যায়ন করা হয়। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সাংস্কৃতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com