বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

স্বর্ণ ব্যবসায়ীরাও পুঁজিবাজারে অংশ নিতে পারবেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে
স্বর্ণ ব্যবসায়ীরাও পুঁজিবাজারে অংশ নিতে পারবেন

স্বর্ণ ব্যবসায়ীরা পুঁজিবাজারে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হলে একটি কোম্পানিকে অন্তত ৩০ কোটি টাকা প্রাথমিক মূলধন লাগে এবং এসএমই’র ক্ষেত্রে সেটি ৫ কোটি টাকা। এ ৫ কোটি টাকা দিয়ে অনেক কোম্পানির পক্ষে তালিকাভুক্ত হওয়া সম্ভব হয় না। সোনা ব্যবসায়ীদের মধ্যেও অনেকে আছে, যারা এ বাধার কারণে পুঁজিবাজারে আসতে পারছে না৷ এক্ষেত্রে বিএসইসি কোনো সুযোগ দেবে কিনা এবিষয়ে জানতে চাইলে বিএসইসি চেয়ারম্যান বলেন, কম্পিউটার অফিস চালায় না কেন, কারণ যদি সবই নিয়মে চলত, তাহলে তো আর মানুষ লাগত না। আমরা আছি তো এগুলো বিচার বিশ্লেষণের জন্যই।

তিনি বলেন, ই-কমার্স সেক্টরেও কিন্তু একই সমস্যা। তাদের কিন্তু আমাদের যে নিয়ম, তিন বছর প্রফিটেবল হতে হয় প্রতিষ্ঠানের পাবলিক মানি নেয়ার আগে। ই-কমার্স সেক্টরে কিন্তু সারা পৃথিবীতে এটা দেখা যায় যে তাদের ৭-১০ বছর লাগে প্রফিটে আসতে। তো, আমরা কিন্তু সেখানে ই-কমার্সের ২-৩টা কোম্পানিকে এরই মধ্যে এসএমই এবং মেইনবোর্ডে স্থান দিয়েছি। এবং সেখানে যে ওয়েভার লাগে সেটা আমরা দিয়ে দেই। আপনাদের সেক্টরে যদি যারা অনেক ভালো ব্যবসা করে আসছেন, এবং এসমএমই বা মেইনবোর্ডে আসতে চান আমরা কিন্তু দেখি জনগণের বিনিয়োগের নিরাপত্তা আছে কিনা, সেটা দেখেই আমরা দিয়ে দিই। সুতরাং এখানে যদি ছোটখাটো কোনো ছাড় দিতে হয়, সেটা আমরা সহজেই দিতে পারবো।

প্রসঙ্গত, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত ৩ দিনব্যাপী মেলা হচ্ছে আইসিসিবিতে। এ মেলার নিয়মিত আয়োজনের পাশাপাশি প্রতিদিন দুটি করে সেমিনার হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com