বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে
সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার

সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছির মুরালীখাল এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে লোকালয়ে আনেন বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম বলেন, ধারণা করা হচ্ছে মাস খানেক আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বুড়িগোয়ালিনী স্টেশন অফিস সংলগ্ন এলাকায় মরদেহটি মাটি চাপা দেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com