জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন ব্যক্তি স্বার্থে নয় ,তিনি সারা জীবন কাজ করেছেন হাওর এলাকার উন্নয়নে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।
সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক বক্তব্য রাখেন।