বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে
টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক

টাকার বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন জায়ান্ট কোম্পানি মেটার (ফেসবুক) প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফাইড’ সাবক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই গ্রাহক সেবায়।

মার্ক জুকারবার্গ বলেছেন, ওয়েবে মেটা ভেরিফাইড মাসে ১১ দশমিক ৯৯ ডলার ও আইওএসে (আইফোন) ১৪ দশমিক ৯৯ ডলার খরচ হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সেবা চালু করা হবে বলে পোস্টে তিনি লিখেছেন। তিনি আরও লিখেছেন, পর্যায়ক্রমে আরও দেশে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।

এর আগে, ২০২২ সালের শেষ দিকে টুইটার কিনে নেয়ার পর একইভাবে টুইটারের ভেরিফিকেশন টুলস ‘ব্লু টিক’ বিক্রির ঘোষণা দেন ইলন মাস্ক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com