রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কৃষি পদক পেলেন পাকুন্দিয়ার কৃষাণী ইসরাতুন নাইম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
কৃষি পদক পেলেন পাকুন্দিয়ার কৃষাণী ইসরাতুন নাইম

বাংলাদেশের কৃষিক্ষেত্রে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিখাতে নতুন নতুন জ্ঞান অর্জন, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনে উৎসাহিত করার উদ্দেশ্যে আরটিভি প্রতি বছরের ন্যায় এ বছর ও  ৮ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানকে প্রদান করে “আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ প্রদান করে গত রবিবার ২৬ ফেবূয়ারী রাতে রাজধানীর তেজগাঁয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিটিয়া স্টুডিওতে।

অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রি মোঃ তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আরটিভির চেয়ারম্যন ও সংসদ সদস্য মোরশেদ আলম এফ বি সি আই এর সভাপতি জসিম উদ্দিন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল প্রমুখ। ব্যক্তি পরযায়ে ৮টি পুরস্কারের মধ্যে সেরা কৃষাণী ক্যাটাগরীতে পুরস্কার পেলেন পাকুন্দিয়ার কৃষাণী ইসরাতুন নাঈম। কৃষাণী ইসরাতুন নাঈম পাকুন্দিয়া উপজেলার দাওরাইট গ্রামের প্রবাসী নাজমূল হুদা এর স্ত্রী। স্বামী প্রবাসে থাকায় ২টি সন্তানে কে পড়াশুনা করানোর পাশাপাশি মনযোগীহন পারিবারিক কৃষিকাজে। উপজেলা কৃষি অফিস পাকুন্দিয়া এর সহযোগীতায় বসতবাড়ীতে সবজি চাষ, ভার্মি ও ট্রাইকো কম্পোষ্ট উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ নেন। এর পর থেকে বসত বাড়ীতে তৈরী করেন কালিকাকাপুড় মডেলে একটি দৃষ্টি নন্দন সবজি বাগান। তার সাথে সংযুক্ত করে পুকুরের পাড়ের আইলে মাচা তৈরী করে সবজি চাষ শুরু করে।

নিজস্ব মেধা খাটিয়ে এক স্থর বিশিষ্ট মাচাকে তিন স্তর বিশিষ্ট মাচায় পরিনত করেন। যার মধ্যে বিভিন্ন ধরনের লতানো সবজি চাষ করেন  যার মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার হয়েছে। এছাড়াও বাড়ীতে তার সবজি বাগানে ব্যবহারের জন্য ভার্মি ও ট্রাইকো কম্পোষ্ট উৎপাদন করেন। পরবর্তীতে ধীরে ধীরে তা সম্প্রসারণ করে এখন বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু করেন, এখন তার ভার্মি ও ট্রাইকো কম্পোষ্ট খামারে প্রতি মাসে ১২০ মন সার উৎপাদিত হচ্ছে যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। উৎপাদন খরচ বাদে এখান থেকে তার মাষিক আয় ৩০ হাজার টাকা। এছাড়াও তিনি একটি পতিত জমি লিজ নিয়ে নার্সারী স্থাপন করেন এবং যেখানে তিনি নিজের বাড়ীতে ফলজ, বনজ ও ঔষধি চারা উৎপাদন করে উক্ত নার্সারীতে নিয়ে বিক্রয় করে থাকেন। পাশাপাশি আরএকটি জমিতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিরতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় পলিনেট হাউজ স্থাপন করা হয়। যার মধ্যে বাণিজ্যিক ভাবে ফুল চাষ ও উচ্চ মূল্যের সবজি চাষ করে থাকেন।

কিশোরগঞ্জ জেলায় বাণিজ্যিক ভাবে ফুল চাষ কৃষাণী ইসরাতুন নাঈম সর্ব প্রথম শুরু করেন। তার এই কৃষি কাজে করম সংস্থান হয়েছে ৮/১০ জন কৃষক কৃষাণীর। নারী হিসাবে কৃষিতে তার এই সফলতা নজরে আসে আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ এর মূল্যায়ন কমিটির। মূল্যায়ন কমিটি মাঠে এসে তার কৃষি বিষয়ক বিভিন্ন কার্যকম দেখে চূড়ান্ত ভাবে নির্বাচিত করেন আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ এর জন্য বর্তমানে কৃষাণী ইসরাতুন নাঈম এর কৃষি ক্ষেত্রে সফলতা দেখে আরো অনেক কৃষাণী নিজেকে সম্পৃক্ত করেছেন কৃষিতে। কৃষানী ইসরাতুন নাঈম এর কাছে আরটিভি এনআরবিসি ব্যাংক কৃষি পদক ২০২৩ প্রাপ্তিতে তার অনুভূতি জানতে চাইলে সে বলেন, শখের বসে পারিবারিক কৃষিতে সম্পৃক্ত ছিলাম।ধীরে ধীরে তা আজ আমার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছে। সত্যি আজ আমি আবেগে আপ্লুত নারী হয়েও মানুষের  ইচ্ছাশক্তি প্রবল থাকলে খুব স্বল্প সময়েই তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। যার বাস্তব উধাহরণ আমি নিজেই। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে যিনি নারীদেরকে বিভিন্ন ভাবে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্র্দেশনা প্রদান করছেন। সেই সাথে ধন্যবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে যারা আমাকে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সর্বদাই সহযোগীতা করেছেন। ধন্যবাদ  জানাই আরটিভি ও এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষকে যারা নারী হিসাবে আমার এ সফলতাকে মূল্যায়িত করে পুরস্কার প্রদানের ব্যবস্থা করছেন।

এ সম্পর্কে উক্ত ব্লকের উপ সহকারী কৃষি অফিসার জনাব হামিমুল হক সোহাগ বলেন, কৃষাণী ইসরাতুন নাঈম একজন আধুনিক কৃষি উদ্যোক্তা তাকে যে কোন কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারনা দিলে সে তা খুব সফলতার সাথে তা বাস্তবায়ন করেন। তার বসত বাড়ী এবং ফসলের মাঠে বাস্তবায়িত বিভিন্ কৃষি প্রযুক্তি দুর দুরান্ত থেকে অনেক কৃষক/কৃষাণী পরিদর্শন করতে আসে এবং পরামর্শ নেন। পরবর্তীতে তারা তাহাদের মাঠে বাস্তবায়ন করেন।নারী হিসাবে কৃষিতে তার এ অবদান অন্যান্য নারীদেরকে উদোক্তা হিসাবে তৈরী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com