কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) দিনব্যাপি বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী, পৌর মেয়ন মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম।
ক্রীড়ানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিদ্দিক হোসেন রিপন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির উদ্দিন। বিদ্যালয়ে খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মাহমুদুল হাবীব আপেল।