শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

পৃথিবীর সবচেয়ে ছোটো যে পাঁচটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
পৃথিবীর সবচেয়ে ছোটো যে পাঁচটি দেশ

পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ ভ্যাটিকান সিটির কথা সবাই জানে। তবে তার চেয়ে আয়তনে খানিকটা বড় যে দেশগুলি সবচেয়ে ছোটো আয়তনের দেশ রূপে পরিচিত তার কথা জানেন কী? চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ছোটো পাঁচটি দেশের বৃত্তান্ত।

ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটি: ইতালির রোমের মাঝে অবস্থিত এই দেশের আয়তন ০.৪৯ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৮২৫ জন। এটি পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ।

মোনাকো

মোনাকো: ভূমধ্যসাগরের উত্তর দিকে ফ্রান্স ও ইতালির মাঝে সমুদ্রের ধার ঘেঁষা এই দেশের আয়তন ২.০২ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৩৬৬৮৬ জন। এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ছোটো দেশ।

নাউরু

নাউরু: প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়া থেকে ৪০০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপ দেশের আয়তন ২১ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৯৭৭০ জন। পৃথিবীর সবচেয়ে ছোটো দেশের তালিকায় এটি তৃতীয় স্থান অধিকার করে।

টুভালু

টুভালু: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত এই দেশের আয়তন ২৬ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ১১৯২৫ জন। পৃথিবীর সবচেয়ে ছোটো দেশের তালিকায় চতুর্থ দেশ টুভালু।

সান মারিনো

সান মারিনো: মধ্য ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের দিকে মাউন্ট তিতানোর ঢালে অবস্থিত এই দেশের আয়তন ৬১ স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৩৩৭৪৫ জন। সান মারিনো পৃথিবীর সবচেয়ে ছোটো দেশের তালিকায় পঞ্চম দেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com