সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে
নিকলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’। দিবসে সংশ্লিষ্টরা অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আনা এবং রমজান মাসে সব পণ্যের মূল্য স্থীতিশীল রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে উপজেলা চত্বরে এক বর্ণ্যাঢ র‌্যালি বের হয়, দুপুর সাড়ে ১২টায় উপজেলা হল রুমে নিকলীর বিভিন্ন এলাকার হোটেল, মুদিখানা, বেকারি ও কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মণ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব প্রমুখ এবং পুরান বাজার, নতুন বাজার ও হাসপাতাল মোড় ব্যবসায়ী সহ অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com