কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ও তদনিম্ন পর্যায়ে হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দুইদিন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে উপজেলা হেলথ কেয়ার ও স্বাস্থ্য অধিদপ্তর এবং বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরে আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. আজিজুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, মেডিকেল অফিসার ডা. বাইতুন জামিন, গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. শাহ হাসানুর রহমান, ডা. মিঠুন রানাসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও নার্সবৃন্দ।