রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ডিবি কার্যালয়ে শাকিব খান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
হঠাৎ কেন ডিবি কার্যালয়ে শাকিব খান

এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। রোববার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবির একটি সূত্র জানায়, শাকিব খান রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

সাত বছর আগের এক ঘটনা নতুন করে সামনে এনে সম্প্রতি শাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক।

এই প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের শরণাপন্ন হন শাকিব খান। শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় এই নায়ক মামলা করতে উপস্থিত হন।

শাকিব খান জানান, প্রযোজক নামধারী এই প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছিলাম। মিথ্যা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে।

শনিবার রাতে রাজধানীর গুলশান থানায় যান শাকিব খান। পুলিশ জানায়, কিছু পরামর্শ নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি। রাত সোয়া ১টার দিকে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চিত্রনায়ক শাকিব খান রাতে গুলশান থানায় আসেন। পরে থানার (ওসি) এবিএম ফরমান আলী রুমে কিছু সময় অবস্থান করেন। এর কিছুক্ষণ পরে থানা থেকে বেরিয়ে যান। তবে চিত্রনায়ক শাকিব খানের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com