রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বুধবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
বুধবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব
হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ মার্চ বুধবার   ।এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসব ছাড়াও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদ খুরশিদ মহল সেতু সংলগ্নে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব।
এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, উপজেলা পরিষদের মাঠ, কাচারী বাজার, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ী দেবালয় প্রাঙ্গনে দিন ব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হবে। এবার লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
অষ্টমী স্নান উৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান-আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উৎসব আমেজ নিয়ে পালন করবে।
ইতিমধ্যে অষ্টমী স্নান উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর-এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল  বলেন, যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে সার্বিক সহযোগিতা করবে এবং  ব্যবস্তাও করা হয়েছে। হোসেনপুর থানা ওসি মোঃআসাদুজ্জামান টিটু জানান, আমারা এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য আমাদের হোসেনপুর থানা পুলিশ  ও পাগলা থানার পুলিশ প্রশাসন  মিলে অষ্টমী স্নান  পালনের সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com