সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
হোসেনপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের হোসেনপুর নতুন বাজারে সন্ত্রাসী কর্তৃক দোকান পাটে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে হোসেনপুর নতুন বাজার মোড়ে দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী  শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হোসেনপুর নতুন বাজার ব্যবসায়ীবৃন্দ।
গত ২৫ এপ্রিল দিবাগত রাতে হোসেনপুর উপজেলা সদরের  ধূলিহর গ্রামের কতিপয় সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  নতুন বাজারের বিভিন্ন দোকান পাটে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ ঘটনায় পৌর এলাকার দক্ষিণ আড়াইবাড়িয়া গ্রামের ব্যবসায়ী সৈয়দ হোসেনের পুত্র  হাসান রেজা বাবু বাদী হয়ে – ধূলিহর গ্রামের আকাশ মিয়া,রাকিবুল, তৌফিক মিয়া,লালচান, মারুফ সহ ৩০ জনকে অভিযুক্ত করে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধন কর্মসূচীতে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন-সাবেক পৌর কাউন্সিলর দৌলত মিয়া, ব্যবসায়ী আওলাদ হোসেন, আবুল কালাম, হাসান রেজা বাবু, জামাল মিয়া, রিমন মিয়া প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com