শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পাকুন্দিয়ায় আশ্রয়ন প্রকল্পে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আশ্রয়ন প্রকল্পে কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মিলন রবিদাস (৩৫)। তিনি শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত বলরাম রবিদাস। শুক্রবার রাতেই ভুক্তভোগির বাবা মো. মল্লিক মিয়া বাদী হয়ে মিলন রবিদাসকে আসামী করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিমুলিয়া জামতলা মোড়ে ভুক্তভোগির বাবা মল্লিক মিয়ার একটি চায়ের দোকান রয়েছে। ওই দোকানের পাশেই একটি ঘর ভাড়া নিয়ে মিলন রবিদাস একটি সেলুনের দোকান দেয়। ভুক্তভোগী ওই কিশোরী চায়ের দোকানে গিয়ে তার বাবার কাজে সহযোগিতা করত। এই সুবাদে মিলন রবিদাসের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে মিলন রবিদাস তাকে বিভিন্ন সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়ে ধর্ষন করেন। সর্বশেষ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মিলন রবিদাস ওই কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবারও ওই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষন করেন। খবর পেয়ে এলাকার উত্তেজিত জনতা মিলন রবিদাসকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার হওয়া ওই যুবককে আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com