বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাক্তন প্রেমিকাদের নিয়ে যা বললেন সালমান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
প্রাক্তন প্রেমিকাদের নিয়ে যা বললেন সালমান

বলিউডের সফল অভিনেতা। পাশাপাশি খ্যাতি, যশ, প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই বলিউড ভাইজান সালমান খানের। তবুও কোনো অনুষ্ঠানে গেলে প্রায়ই তাকে যে কমন প্রশ্নের মুখোমুখি হতে হয়, তা হলো তার কবে বিয়ে হবে? সম্প্রতি এ বিষয়ে খোলামেলা উত্তর দিয়েছেন অভিনেতা।

‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর তখনই হৃদয় ছোঁয়া উত্তর দেন সালমান।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলায় প্রকাশিত হওয়া এক প্রতিবেদন থেকে জানা যায়, এ প্রশ্নের উত্তরে সালমান বলেন, বিয়ের জন্য দুজন মানুষ দরকার। প্রথমবার বিয়েটা হয়নি। কারণ সে বিয়েতে আমি হ্যাঁ বললেও অন্য জন (প্রথম প্রেম সঙ্গীতা বিজলানি) না বলেছিল। তারপর যখন একজন হ্যাঁ বলল, আমি না বললাম।

সালমান আরও বলেন, আমার সব প্রাক্তন প্রেমিকারাই ভালো। জীবনে প্রথম জনের চলে যাওয়ায় তার ভুলই ভেবেছিলাম। কিন্তু দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ জন চলে গেলে মনে হয়েছে দোষ আমার মধ্যেই।

নিঃসঙ্গ জীবনে অনেক সময়ই মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেতা। তবে আশায় আবার বুকও বাঁধেন। বিয়ে প্রসঙ্গে তাই সালমান জানান, আমার বয়স এখন ৫৭। আমি মনে করি, এখনও সময় আছে। যখন ঈশ্বর চাইবেন, তখনই বিয়ে হবে। আর এই বিয়েটাই বিয়ে হবে প্রথম আর শেষ বিয়ে।

জীবনে স্ত্রী হিসেবে একজনকেই চান সালমান। তবে বিয়ে না হওয়াতে বিষাদের নীল সাগরে ডুব দিলেও ভেঙে যাওয়া প্রেম নিয়ে আক্ষেপ নেই তার। প্রাক্তনরা খুশি থাকুক, এমনটাই সবসময় চান বলিউড সুপারস্টার সালমান খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com