সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ব্যক্তিগত ক্ষোভ মেটানোর জন্য চাচার বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে
ব্যক্তিগত ক্ষোভ মেটানোর জন্য চাচার বিরুদ্ধে মিথ্যে সংবাদ সম্মেলন
ছবিতে বক্তব্য রাখছেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মো: আতাউর রহমান খান

ব্যক্তিগত ক্ষোভ মিটানোর জন্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে তারই চাচাত ভাতিজা মো: মুহিত উদ্দিন খান। এর প্রতিবাদে কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মো: আতাউর রহমান খান ঐদিন রাতে একই স্থানে তার ভাতিজার মিথ্যা অপবাদের বিরুদ্ধে আরেকটি সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে তিনি মুহিত উদ্দিন খানের (ভাতিজা) আনিত সকল অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন এবং উল্টো তার বিভিন্ন অপকর্মের তথ্য তুলে ধরেন।

ভাতিজার ব্যক্তিগত বিভিন্ন ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, তার সাথে আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে একটি বাটোয়ারা মামলা বিজ্ঞ জেলা জজ আদালতে চলমান রয়েছে। যার মামলা নং ৩৪৩/২০২২।

তারা ০৫/০২/২০২৩ খ্রি. তারিখে ভূয়া কাগজপত্র তৈরী করে ১৯৭ নং কৃষি সেচ লাইসেন্স প্রাপ্ত হয়েছিল। পরবর্তীতে সেটি অবৈধ প্রমাণ হওয়ায় বাতিল হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিদ্যুৎ সংযোগ বাতির করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে তারা আরও ক্ষিপ্ত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বিভিন্ন অভিযোগ করেও আমাকে হয়রানি করে। তার বিরুদ্ধে সরকারি ভিপি সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। যেটি তাড়াইল উপজেলা ভূমি অফিস উচ্ছেদ করেছিল।

কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৬ এর মামলা নং-১৪৭/১৪ মোকদ্দমায় অভিযোগকারী মুহিত উদ্দিন খান ১নং আসামী ও তার বাবা মোতাহার উদ্দিন খান ৪নং আসামী ছিল। এছাড়াও তার নামে তাড়াইল থানার মোকদ্দমা নং ০১/১১৬, তারিখ ০১/১১/২০১২ খ্রি. দারা ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৩৫৪/২৯৫/৫০৬ দ:বি: বাড়িতে প্রবেশ ও মূর্তি ভাঙ্গা মামলার ৮নং আসামী ছিল। 

তিনি আরও বলেন, অভিযোগকারী মূলত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দস্যু, টাউট ও বাটপার প্রকৃতির ছেলে। তার পিতার নামে এলাকায় কোন কৃষি জমি নেই। শুধু বাড়ির জায়গাটুকু আছে। সে কোন কাজ কর্ম করে না। সারাদিন ভবঘুরে হয়ে গ্রামের সহজসরল লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। মো: মুহিত উদ্দিন খান কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

মোঃ আতাউর রহমান খান আরও বলেন, অতীতে ঘটে যাওয়া বিভিন্ন পারিবারিক ক্ষোভ ও হিংসা থেকেই সে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। তার (ভাতিজার) সকল অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।  

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com