রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিভোর্স ফটোশুট করে ভাইরাল অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
ডিভোর্স ফটোশুট করে ভাইরাল অভিনেত্রী

বিয়ে ভাঙা সমাজের চোখে এখনও যেন গর্হিত অপরাধ। আর একজন নারীকে হয়ত ‘ডিভোর্সি’ তকমার কারণে হয়রান হতে হয় সবচেয়ে বেশি। আর সমাজের এই ভাবনাকেই চ্যালেঞ্জ করেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো। যেখানে দেখা গেছে, এক নারী মনের খুশিতে তা উপভোগ করছেন। এই বিশেষ দিনকে স্পেশাল করে রাখতে ফটোশুট করিয়েছেন।

হাতে ‘ডিভোর্স’-এর ফেস্টুন। চোখে-মুখে মুক্তির আস্বাদ। কখনওবা একত্রে তোলা ফোটো ছিড়ে ফেলছেন। কখনও আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তার জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। নেটপাড়ার অনেকেই উৎসুক এই নারীর পরিচয় জানতে। যার সাহস হয়েছে সমাজের নীতি পুলিশদের বানানো নিয়মকে বুড়ো আঙুল দেখাতে।

এই নারীর নাম শালিনী। একজন তামিল টিভি অভিনেত্রী। মুল্লুম মালারুম সিরিয়ালে কাজ করেছেন তিনি। এরপর সুপার মম নামের একটি রিয়েলিটি শোতেও অংশ নেন।

শালিনী ২০১৯ সালে রিয়াজকে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েকমাস আগেই শালিনী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। যার পরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

শালিনী ডিভোর্স ফোটোশুটের সঙ্গে ক্যাপশনও জুড়েছিলেন। যা হয়ত ছবির মতো পৌঁছায়নি মানুষের কাছে। এই অভিনেত্রী লিখেছিলেন, একটি খারাপ বিয়ে ছেড়ে বেরিয়ে আসাই সঠিক। কারণ আপনি সুখী থাকার যোগ্য। নিজের জীবন নিজে নিয়ন্ত্রণ করুন। আপনার ও আপনার সন্তানের জন্য একটি ভালো ভবিষ্যত তৈরি করুন। বিবাহবিচ্ছেদ কোনো ব্যর্থতা নয়। এটি আপনার ও আপনার জীবেন ইতিবাচক পরিবর্তন আনার একটি উপায়। বিয়ে থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে অনেক সাহস লাগে। আমি এই ছবি উৎসর্গ করছি সব সাহসী নারীদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com